• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

শিল্পী সমিতি নির্বাচনে মুক্তির পাশে ওমর সানী, জানালেন প্রকাশ্য সমর্থন

নিউজ ডেস্ক / ৪৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আবারও সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তার প্রার্থিতাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

বিশেষ বিষয় হলো, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে একসঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ওমর সানী ও মুক্তির। সম্প্রতি এফডিসিতে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, মুক্তি তার প্রথম সিনেমার নায়িকা। তাই তাকে সমর্থন ও শুভকামনা জানানো নিজের দায়িত্ব বলেই মনে করেন তিনি।

ওমর সানী বলেন, “মুক্তি আমার প্রথম সিনেমার নায়িকা। তাকে আশীর্বাদ জানাতেই এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি, তাহলে আমার কর্মজীবনের প্রতি অবহেলা করা হবে। আমি চাই, মুক্তি ভালো কিছু করুক।”

মুক্তির প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান। তাকে নিয়েও প্রশংসা করেন ওমর সানী। তিনি বলেন, আরমান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং চলচ্চিত্রকে আন্তরিকভাবে ভালোবাসেন। তার মতো অভিজ্ঞ মানুষ নেতৃত্বে এলে শিল্পী সমিতি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, একসময় শিল্পী সমিতিতে নানা জটিলতা ও অস্থিরতা ছিল। তবে এবার সেই পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মুক্তি, আরমান এবং তাদের পুরো প্যানেলের জন্য শুভকামনা জানান।

শুধু এফডিসিতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও মুক্তির পক্ষে প্রচারণা চালিয়েছেন ওমর সানী। ‘চাঁদের আলো’ সিনেমার পোস্টার ও মুক্তির ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।”

ওমর সানীর এমন সমর্থনে আবেগাপ্লুত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুক্তিও। তিনি বলেন, “আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। তিনি আগে থেকেই আমার জন্য দোয়া করেছেন, এবার গণমাধ্যমের সামনেও শুভকামনা জানিয়েছেন। তাকে পাশে পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত।”

উল্লেখ্য, কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার কন্যা রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার মধ্য দিয়ে তিনি নতুনভাবে আলোচনায় এসেছেন।


More News Of This Category
bdit.com.bd