• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা

সাউথ এশিয়ান যুব টেবিল টেনিসে স্বর্ণ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সাউথ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৩–১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এই সাফল্যের ফলে আগামী ২১ থেকে ২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে ৩–১ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল—তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ দল।

ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২–৩ গেমে পরাজিত হন বিকেএসপির খেলোয়াড় আবুল হাসেম হাসিব। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩–০ গেমে দানুক লামাসুরিয়াকে পরাজিত করেন। পরবর্তী ম্যাচে জয় ইসলাম ৩–০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩–১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে পরাজিত করে বাংলাদেশের স্বর্ণজয় নিশ্চিত করেন।

এর আগে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়র প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণপদক জিতেছিল। সে সময় দলের সদস্য ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা ও আবুল হাসেম হাসিব। পরবর্তীতে ২০২৩ সালে ভারতের অরুণাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক অর্জন করে। আর গত বছর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ ব্রোঞ্জ পদক লাভ করেছিল।


More News Of This Category
bdit.com.bd