• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি, ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন ২৭ ক্রিকেটার

Reporter Name / ১৫৭ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পুরুষদের কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারের অভাবকেই এর প্রধান কারণ হিসেবে দেখছে বোর্ড—এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি ২০২৬ সালের জন্য ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করেছে, যাদের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তালিকা ও নতুন বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, আগের মতো এবার আর এ প্লাস ক্যাটাগরি থাকছে না। ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিভিত্তিক গ্রেডিং বাদ দেয়। তার পরিবর্তে পাঁচটি ক্যাটাগরি চালু করা হয়—এ প্লাস, এ, বি, সি ও ডি। তবে নতুন কাঠামোয় এক বছর না যেতেই এ প্লাস ক্যাটাগরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিসিবির উন্নয়ন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা শনিবার জানান, বর্তমানে বাংলাদেশের কোনো ক্রিকেটারই তিনটি ফরম্যাটে নিয়মিত খেলছেন না, যা এ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্তির অন্যতম শর্ত ছিল। তিনি বলেন, ‘এ বছর কেন্দ্রীয় চুক্তিতে কোনো এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। আমরা ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা করেছি, এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।’ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা মাহমুদুল্লাহ নতুন তালিকায় নেই। তিনি ইতোমধ্যে সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। আগের তালিকায় থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকায় জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া নতুন করে ছয়জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির তালিকায় যুক্ত করা হয়েছে। তারা হলেন—শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম এবং হাসান মুরাদ। সম্ভাব্য তালিকায় আরও আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ।


More News Of This Category
bdit.com.bd