• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

শক্তিশালী মতের নারীদের পুরুষরা পছন্দ করেন না—বিস্ফোরক মন্তব্য নীনা গুপ্তর

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক-নির্মাতা নীনা গুপ্ত বরাবরই স্পষ্টভাষী ও অকপট। সামাজিক রীতিনীতি কিংবা লোকলজ্জার তোয়াক্কা না করে নিজের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এমনই একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নীনা গুপ্ত বলেন, শক্তিশালী মতামত ও নিজস্ব চিন্তাভাবনা রয়েছে—এমন নারীদের অধিকাংশ পুরুষ পছন্দ করেন না। তার মতে, পুরুষেরা সাধারণত অসহায় ও নির্ভরশীল নারীদের দিকেই বেশি আকৃষ্ট হন। যারা নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারেন কিংবা কর্মজীবনকে অগ্রাধিকার দেন—এমন নারীদের বিয়ের উপযুক্ত মনে করা হয় না। অভিনেত্রী আরও বলেন, “যেসব নারীর নিজস্ব মতামত আছে, তাদের অধিকাংশ পুরুষই সহ্য করতে পারেন না। শুধু সমাজেই নয়, আমি এটা আমার পরিবারেও দেখেছি।” তার দাবি, প্রায় ৯৫ শতাংশ পুরুষই এমন মানসিকতা পোষণ করেন, যদিও ব্যতিক্রমও রয়েছে। নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নীনা গুপ্ত। তিনি জানান, একসময় তার বিয়ের রেজিস্ট্রিও সম্পন্ন হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে যায়। তবু জীবন নিয়ে হতাশ না হয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, বিয়ের আগেই সন্তানের জন্ম দেওয়া, একক মা হিসেবে জীবনযাপনসহ বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নীনা গুপ্ত। সামাজিক সমালোচনা তাকে কখনোই দমাতে পারেনি। তার এই মন্তব্য নারীবাদ, সম্পর্ক ও সমাজে পুরুষদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।


More News Of This Category
bdit.com.bd