• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

দুই নায়িকাকে নিয়ে ডার্ক থ্রিলার ওয়েব সিনেমায় ইরফান সাজ্জাদ

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবার অভিনয় করতে যাচ্ছেন দুই নায়িকা নিয়ে নির্মিত একটি ডার্ক থ্রিলার ওয়েব সিনেমায়। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু হয়েছে।

এই ওয়েব সিনেমায় ইরফানের সঙ্গে অভিনয় করছেন বড়পর্দার জনপ্রিয় দুই নায়িকা আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদীন দীঘি। ছবিটি পরিচালনা করছেন সুমন ধর।

ছবিটি সম্পর্কে পরিচালক সুমন ধর বলেন,

“গল্পের চরিত্রের প্রয়োজন অনুযায়ীই অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজ করছি। চেষ্টা থাকবে কাজটি সুন্দরভাবে শেষ করে দর্শকদের সামনে উপস্থাপন করার।”

ডার্ক থ্রিলার ঘরানার গল্প নিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন,

“এই ধরনের গল্প আমার বরাবরই পছন্দ। আমার চরিত্রে একাধিক স্তর রয়েছে, অভিনয়ের অনেক সুযোগ আছে। শুটিংয়ের অভিজ্ঞতাও বেশ উপভোগ্য।”

সহশিল্পীদের প্রসঙ্গে ইরফান আরও বলেন, ভাবনার সঙ্গে আগেও কাজ করেছেন এবং তিনি একজন মনোযোগী ও সাপোর্টিভ অভিনেত্রী। আর দীঘির সঙ্গে এটি তার প্রথম স্ক্রিন শেয়ার, যা তার কাছে দারুণ অভিজ্ঞতা।

অন্যদিকে, দীঘি জানান—

“সুমন ধরের গল্পগুলো সবসময়ই আলাদা। ওর সঙ্গে কাজ করলে একটা স্বাচ্ছন্দ্য কাজ করে।” উল্লেখ্য, এর আগেও তিনি সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ ওয়েব ফিল্মে কাজ করেছেন।

আশনা হাবিব ভাবনা বলেন,

“এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। গল্পটা খুবই চমৎকার। খুব শিগগিরই পোস্টার প্রকাশ করা হবে।”

জানা গেছে, দুই নায়িকা ও এক নায়ককে ঘিরে নির্মিত এই ওয়েব সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির পরিকল্পনা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd