• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

মাত্র তিন দিনেই কোটি ভিউ, দর্শকপ্রিয়তার শীর্ষে নাটক ‘কোটিপতি’

Reporter Name / ৫৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

জীবনে সম্পদের চেয়ে শান্তি, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের গুরুত্ব অনেক বেশি—এই মানবিক বার্তাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন-এর রচনায় এবং এস আর মজুমদার-এর পরিচালনায় নির্মিত নাটকটি মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘কোটিপতি’। ফলে এটি বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম সময়ে কোটি ভিউ অর্জনকারী নাটকগুলোর একটি হিসেবে রেকর্ড গড়েছে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি নাটকটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল CMV-তে মুক্তি পায়। নাটকটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়াও অত্যন্ত ইতিবাচক। ইউটিউবের মন্তব্য ঘর ও বিভিন্ন নাটকভিত্তিক গ্রুপে দর্শকরা পরিচালক ও অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসাচ্ছেন। একজন দর্শক মন্তব্য করেন, ‘এই নাটক থেকে আমার দেশের কোটিপতিদের অনেক কিছু শেখার আছে।’ আরেকজন লেখেন, ‘বর্তমান সময়ে এই নাটকটি খুবই জরুরি ছিল। অসাধারণ একটি কাজ।’ নাটকটির সাফল্য প্রসঙ্গে পরিচালক এস আর মজুমদার বলেন, “আমি দর্শকদের জন্যই কাজ করি। দর্শক যখন কোনো নাটক দেখে প্রশংসা করেন, তখন সেটা শুধু উৎসাহই নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। সেই দায়িত্ব থেকেই আমি চেষ্টা করি প্রতিটি কাজে সমাজের জন্য কোনো না কোনো বার্তা তুলে ধরতে।” দর্শকদের এই ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, জোভান ও কেয়া পায়েলের সঙ্গে এটি পরিচালক এস আর মজুমদারের চতুর্থ কাজ। নাটকটির সাফল্যের পেছনে তিনি প্রযোজক এস কে শাহেদ, সিএমভি টিম এবং নাট্যকার মেজবাহ উদ্দিন সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি নাটক নির্মাণ করেছেন এস আর মজুমদার। ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ইচ্ছার কথাও জানান তিনি। পরিচালক বলেন, “আমি এখনো শেখার মধ্যেই আছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই সিনেমা নির্মাণের প্রক্রিয়ায় যুক্ত হব। যেহেতু আমি গণমানুষের জন্য কাজ করতে চাই, তাই আমার প্রথম সিনেমার বিষয়ও এমন হবে, যা সাধারণ মানুষ ও বিশেষ করে এই প্রজন্মকে ছুঁয়ে যাবে।”


More News Of This Category
bdit.com.bd