• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি এসএমসি এন্টারপ্রাইজে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন: ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল

মোঃ সাইফুল ইসলাম / ৫৫২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বগুড়ায় নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন–২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে ছাত্রসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে।’ তিনি বলেন, দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ সন্ত্রাস-দুর্নীতিমুক্ত ক্যাম্পাস দেখতে চায়। সে কারণেই ঢাবিসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্ররা ছাত্রশিবিরকে বেছে নিচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে নবীনদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জীবনের সঠিক গাইডলাইন ধরে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।’ অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি সাকিব হাসান তামিম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • ইফসুর সেক্রেটারি জেনারেল ও বগুড়া–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ
  • কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম
  • কেন্দ্রীয় কাপ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার
  • শহর সেক্রেটারি শফিকুল ইসলাম
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদ আকসুর সাবেক নেতৃবৃন্দ—ধর্মীয় সম্পাদক ও বগুড়া–৬ (সদর) আসনের প্রার্থী মাওলানা আবিদুর রহমান সোহেল, সাবেক জিএস আসম আব্দুল মালেক, সাবেক জিএস ইউসুফ আলী, সাবেক নাট্য সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, আব্দুস সালাম তুহিনসহ আরও অনেকে।


More News Of This Category
bdit.com.bd