• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

হেবরনে ইসরাইলি গুলিতে ৭ মাস বয়সি ফিলিস্তিনি শিশুর মৃত্যু, আহত বাবা-মা

নিউজ ডেস্ক / ২৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরাইলি সেনাদের গুলিতে সাত মাস বয়সি এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৫ জুন) টেল রুমেইদা এলাকায় একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার ও ইসরাইলি কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

নিহত শিশুর নাম স্যাম ফাহদ আবু হাইকাল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন।

পরিবারের দাবি, ইসরাইলি সেনারা গাড়ি থামানোর নির্দেশ দিলে তারা গাড়ি থামান। শিশুটির বাবা ফাহদ আবু হাইকাল বলেন, গাড়ি সম্পূর্ণ থামিয়ে তিনি হাত স্টিয়ারিংয়ে তুলেছিলেন, এরপরই সেনারা গুলি চালায়।

তিনি আরও জানান, প্রথম গুলিটি তার হাতে লাগে, পরে সেটি পেছনের সিটে মায়ের কোলে থাকা শিশুটিকে আঘাত করে। ঘটনাস্থলে শিশুটির মা ও ১১ বছর বয়সি আরেক সন্তানও উপস্থিত ছিল।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দিনের আলোয় স্পষ্টভাবে দৃশ্যমান একটি পারিবারিক গাড়ি ছিল এটি, সেখানে ভুল বোঝার সুযোগ ছিল না।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা মনে করেছিল গাড়িটি তাদের দিকে এগিয়ে আসছিল, তাই গুলি চালানো হয়। পরে ঘটনাটি তদন্তাধীন বলে জানানো হয়েছে এবং বেসামরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক সামরিক তদন্তে বলা হয়েছে, আহত ব্যক্তিরা কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তবে পরিবার এই ঘটনার পূর্ণ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছে।

শিশুটির বাবা বলেন, “আমি চাই এই ঘটনার জন্য দায়ী সেনাকে জবাবদিহির আওতায় আনা হোক।”

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd