• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ

নিউজ ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে শিক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন উভয়পক্ষ।

বৈঠকে শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার সরকারের উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়। এ সময় ফরাসি ভাষাকে তৃতীয় ভাষা শিক্ষার অন্যতম বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

মাহদী আমিন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়-টু-বিশ্ববিদ্যালয় সংযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে বৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এছাড়া দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। মাহদী আমিন বাংলাদেশের বিনিয়োগবান্ধব বাজেট ও ব্যবসাবান্ধব নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরে ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd