• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

ঈদে সাফল্যের পর আন্তর্জাতিক মুক্তিতে ‘বনলতা এক্সপ্রেস’

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক দর্শকদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে প্রথম সপ্তাহেই কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন পরিচিত সিনেমা চেইনে ছবিটি দেখা যাবে। যুক্তরাষ্ট্রে ২১টি এবং ১৪টি স্ক্রিনে পৃথক দুটি বড় চেইনের প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে। অন্যদিকে কানাডায় ১০টি স্ক্রিনে প্রদর্শিত হবে।

একই দিনে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ বিভিন্ন বড় শহরের দর্শকরা বড় পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারবেন। যুক্তরাজ্যে প্রদর্শনের ক্ষেত্রে পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রেক্ষাগৃহের সংখ্যা বেশি হওয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে একই পরিচালকের আগের সিনেমা ‘উৎসব’-এর রেকর্ডও অতিক্রম করতে পারে।


More News Of This Category
bdit.com.bd