• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

‘অভিনয় গুনাহের কাজ’—পপিকে খোঁচা দিয়ে যা বললেন জয়

নিউজ ডেস্ক / ১৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। শূন্য দশকে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই রয়েছেন অন্তরালে।

সম্প্রতি অভিনয়ে আর না ফেরার ইঙ্গিত দিয়েছেন পপি। নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়ে তিনি বলেছেন, জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন পপি। তিনি বলেন, সুন্দরভাবে বাঁচতে চান, আল্লাহ-খোদার নাম নিতে চান এবং জীবনে করা পাপ থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান।

পপির এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। বিশেষ করে অভিনয়কে তিনি ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন কি না, তা নিয়ে নানা মন্তব্য দেখা যায়।

এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে পপিকে উদ্দেশ্য করে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী মৌসুমীর প্রসঙ্গও টেনে আনেন তিনি।

মৌসুমীও একসময় সাক্ষাৎকারে অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন। এমনকি নিজের পুরোনো ছবি মুছে দেওয়ার কথাও জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তাকে আবারও অভিনয়ে দেখা যায়।

জয় তার পোস্টে লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন—আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’

তিনি আরও লেখেন, ‘ইবাদতের সময় ভক্তদের জন্যেও দোয়া কইরেন। আর বর্তমানে যারা জনপ্রিয়, তারাও কি ভবিষ্যতে এরকম বক্তব্য দেবেন? বিষয়টা এমন নয় কি, পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপর হজ করে আল্লাহর পথে চলে এলাম?’

জয়ের এই পোস্টের পর মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। সেখানে অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন।

বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

পপি, জয় ও বাপ্পারাজের এসব মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


More News Of This Category
bdit.com.bd