• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান

নিউজ ডেস্ক / ১২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে এবং দেশটিতে ভ্রমণ আরও সহজ করতে নতুন নিয়মের আওতায় বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ওমান। নতুন এ বিধিমালা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশের ১০৯/২০২৬ নম্বর আদেশের মাধ্যমে বিদেশি নাগরিকদের আবাসন আইনের কার্যনির্বাহী বিধিমালায় সংশোধন এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে স্বাক্ষর করেন দেশটির পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর জেনারেল লেফট্যান্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু দেশের যোগ্য নাগরিকরা কোনো ধরনের ভিসা ফি ছাড়াই ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দর্শনার্থীরা চাইলে নির্ধারিত নিয়ম অনুসরণ এবং প্রযোজ্য ফি পরিশোধের মাধ্যমে এই ভিসাকে অন্য যেকোনো পর্যটন ভিসা ক্যাটাগরিতে রূপান্তর করতে পারবেন।

কার্যনির্বাহী বিধিমালার ধারা ১০ এবং এন্ট্রি ভিসার অফিসিয়াল শিডিউলের ধারা ২৯-এ নতুন এই ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। সেখানে ভিসা ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।

তবে কোন কোন দেশের নাগরিকরা এই বিনামূল্যের ভিসা সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ।

পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং বিদেশি ভ্রমণকারীদের জন্য প্রবেশ প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


More News Of This Category
bdit.com.bd