• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

রেফারিং নিয়ে ক্ষোভের ইঙ্গিত দিলেন সালাহ, তবু সংযত থাকলেন বিশ্বকাপ বিদায়ের পর

নিউজ ডেস্ক / ৬৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। তবে রেফারিং নিয়ে সরাসরি সমালোচনা না করে সংযত প্রতিক্রিয়াই জানিয়েছেন এই তারকা ফুটবলার।

মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহ বলেন, “কী ঘটেছে, তা সবাই দেখেছে। এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। যত কম কথা বলব, ততই ভালো। কারণ এসব নিয়ে কথা বলে বড় অঙ্কের জরিমানা দিতে চাই না।”

ম্যাচ চলাকালে রেফারির কয়েকটি সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টির বাঁশি বাজানো হয়নি বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে ওই ঘটনার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনাও হয়নি বলে দাবি করেন অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক।

এছাড়া মিসরের একটি গোল ভিএআর পর্যালোচনার মাধ্যমে বাতিল করা হয়। অনেক বিশ্লেষকের মতে, সেই সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মিসরের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।

তবে বিতর্কের মধ্যেও হতাশা প্রকাশ করলেও দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন সালাহ। তিনি বলেন, “ফলাফল আল্লাহর ইচ্ছা। দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তভাবে ফিরে আসতে চাই।”


More News Of This Category
bdit.com.bd