• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

নিউজ ডেস্ক / ৩৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পারসা ইভানা দাবি করেন, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করতে গিয়ে যোগাযোগ, পেশাদার আচরণ এবং পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।

অভিনেত্রীর অভিযোগ, গত সাত মাস ধরে তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। যদিও পাওনার একটি অংশ পরিশোধ করা হয়েছে, তবে এখনও পুরো অর্থ বুঝে পাননি। তবে নিজের বকেয়ার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, শুটিং ইউনিটের অনেক সদস্যও এখন পর্যন্ত তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি।

পারসা ইভানা বলেন, নিজের পাওনা না পেলেও হয়তো তা মেনে নেওয়া সম্ভব, কিন্তু যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল—যেমন প্রোডাকশন বয় বা নতুন কলাকুশলীরা—তাদের পারিশ্রমিক আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন এত মানুষের প্রাপ্য অর্থ এখনো পরিশোধ করা হয়নি, সে প্রশ্নও তোলেন তিনি।

বিনোদন অঙ্গনের সহকর্মীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, কোনো কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া, চুক্তির শর্ত ও পারিশ্রমিকের বিষয়গুলো লিখিতভাবে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা জরুরি।

পোস্টের শেষাংশে পারসা ইভানা বলেন, তিনি এমন একটি বিনোদন অঙ্গন দেখতে চান, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ ও অসততার মতো আচরণের কোনো স্থান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।


More News Of This Category
bdit.com.bd