• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

উড়ন্ত শুরুর পর ধাক্কা খেল অস্ট্রেলিয়া, বোলিংয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক / ৪৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে তারা ৪০ রান সংগ্রহ করে উড়ন্ত সূচনা পায়। তবে এরপরই মাত্র তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

বাংলাদেশের পেসার শরীফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার জশ ইংলিস। এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামা ম্যাট রেনশ দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান।

শুরুর এই দ্রুত দুই উইকেট পতনে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ, আর স্বাগতিকদের বোলিং আক্রমণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।


More News Of This Category
bdit.com.bd