• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন, ইয়ামাল সেরা খেলোয়াড়—গাভির বড় ভবিষ্যদ্বাণী

নিউজ ডেস্ক / ১২৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল দুনিয়ায় উত্তেজনা বাড়ছে। টুর্নামেন্ট শুরুর আগেই বর্তমান ও সাবেক ফুটবলাররা নিজেদের পূর্বাভাস দিচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি। স্প্যানিশ স্ট্রিমার ইবাই লানোসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, তার মতে আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে স্পেন এবং রানার্সআপ হবে পর্তুগাল। সম্ভাব্য চমকপ্রদ দল হিসেবে গাভি বেছে নিয়েছেন ইকুয়েডরকে, যাদের কিছু তরুণ প্রতিভা টুর্নামেন্টে বড় প্রভাব ফেলতে পারে বলে তার বিশ্বাস। ব্যক্তিগত পুরস্কারের পূর্বাভাসে তিনি আস্থা রেখেছেন তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ লামিনে ইয়ামালের ওপর, যিনি তার মতে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় গাভি এগিয়ে রেখেছেন মিকেল ওয়ারজাবালকে। উদীয়মান তারকা হিসেবে তার পছন্দ জোয়াও ফেলিক্স এবং সবচেয়ে অভিজ্ঞ ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে তিনি উল্লেখ করেছেন নেইমারকে। মাত্র ২১ বছর বয়সেই গাভি স্পেন ও বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ২০২১ সালে মূল দলে অভিষেকের পর তিনি বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে ১০ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে শিরোপা। জাতীয় দলের হয়ে তিনি ২৮টি ম্যাচ খেলেছেন এবং নিজেকে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।


More News Of This Category
bdit.com.bd