• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করল সরকার বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪ মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে দামে পতন, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিদ্রোহ ও সংকটে তৃণমূলের বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল দল ২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন, ইয়ামাল সেরা খেলোয়াড়—গাভির বড় ভবিষ্যদ্বাণী মণীষা কৈরালার সঙ্গে দৃশ্যে আপত্তি কেন করেছিলেন ববি দেওল? পুরোনো ঘটনার চমকপ্রদ ব্যাখ্যা ট্রান্সকম ইলেকট্রনিক্সে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জাপানি বিনিয়োগ বাড়াতে মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিদ্যুতের দামে বড় ধাক্কা, গ্রাহক পর্যায়ে বাড়ল ১৬.৬৮ শতাংশ

নিউজ ডেস্ক / ৪ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

দেশে পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যহার প্রকাশ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ১ টাকা ৩৯ পয়সা বেশি। অন্যদিকে খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে, ফলে ইউনিটপ্রতি দাম বেড়েছে ১ টাকা ৫২ পয়সা। এর আগে বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। ওই শুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায়। প্রস্তাব অনুযায়ী, পিডিবি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। পর্যালোচনা শেষে কমিশন নতুন মূল্যহার অনুমোদন করে, যা বিদ্যুৎ খাতে ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার আর্থিক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে কার্যকর করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd