• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

ঈদে আসছে ‘মালিক’, শুভ–মিমের অ্যাকশন-রোমান্স ঝড়ের ইঙ্গিত

নিউজ ডেস্ক / ৬১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ ও লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এবার ঈদে মুক্তি পাচ্ছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঈদ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন ভিন্ন আবহ ফুটে উঠেছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রথম পোস্টারে আরিফিন শুভকে দেখা গেছে একদম অ্যাকশন ও প্রতিশোধমুখী লুকে, যেখানে তার চোখেমুখে তীব্র প্রতিশোধের ইঙ্গিত স্পষ্ট।

অন্যদিকে দ্বিতীয় পোস্টারে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন বিদ্যা সিনহা মিম ও আরিফিন শুভ। দুই পোস্টারেই লেখা ছিল— “রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম”, যা সিনেমাটির গল্পের মূল ইঙ্গিত দেয়।

সিনেমাটি মূলত একটি অ্যাকশন ঘরানার গল্প, যেখানে এক জেদি ও একরোখা যুবকের জীবন উঠে এসেছে। মায়ের সম্মান ও হারানো অধিকার ফিরে পেতে তার লড়াই ধীরে ধীরে তাকে অপরাধ জগতের শক্তিশালী চরিত্রে পরিণত করে।

এ সিনেমায় মিমকে একটি ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, ঈদের বড় পর্দার আনন্দকে আরও বাড়িয়ে দিতেই এই ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, সিনেমাটি বর্তমানে কলকাতায় পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সেন্সর সম্পন্ন হওয়ার পর শিগগিরই ট্রেলার ও গান প্রকাশ করা হবে।


More News Of This Category
bdit.com.bd