• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তুললেন তামিম

নিজস্ব প্রতিবেদক / ৭৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বিশেষ করে নারী পরিচ্ছন্নতাকর্মীরা নির্ধারিত মজুরির তুলনায় কম টাকা পাচ্ছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি মিরপুরে আন্তর্জাতিক সিরিজ চলাকালে গ্যালারি ও ওয়াশরুম পরিদর্শন করেন তিনি। পরে গণমাধ্যমকে তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিদিন ৬৫০ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে অনেকেই মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা পাচ্ছেন। বিষয়টি জানতে পেরে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং এটিকে অনৈতিক বলে উল্লেখ করেন।

তামিম বলেন, স্বল্প আয়ের এসব নারী কর্মীদের প্রাপ্য অর্থ থেকে অংশ কেটে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি।

তিনি আরও জানান, স্টেডিয়ামটি চালু হওয়ার পর থেকে টয়লেট ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। এতে দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছেন। এক বিদেশি দর্শনার্থীও ওয়াশরুমের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোর বার্তা দিয়েছেন তামিম। তিনি নির্দেশ দিয়েছেন, অন্তত ৩০ জন নারী কর্মীকে তার সামনে ডেকে প্রত্যেককে ৫০০ টাকা করে পরিশোধ করতে হবে। কিছু পরিমাণ লাভ রাখা যেতে পারে, তবে নির্ধারিত মজুরি থেকে বড় অঙ্ক কেটে নেওয়া যাবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্দেশনা না মানা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হবে এবং ভবিষ্যতে তাদের কালো তালিকাভুক্ত করা হতে পারে।


More News Of This Category
bdit.com.bd