• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, গণতন্ত্র ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টায় সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জার্মান পক্ষ বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশে গুণগত সংস্কারের মাধ্যমে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন দেশে একদলীয় শাসন ফিরে না আসে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার জরুরি।

বৈঠকে দুই পক্ষই বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলী আহমাদ মাবরুর।


More News Of This Category
bdit.com.bd