• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

নিউজ ডেস্ক / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ হওয়ার প্রভাব এবং আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে তীব্র সার সংকটের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সংস্থাটির প্রকাশিত এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে যে পরিমাণ সার মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ হয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ডব্লিউএফপির আশঙ্কা, সারের সরবরাহ ও উৎপাদন সংকট দীর্ঘায়িত হলে দেশের কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর ফলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ চরম খাদ্য সংকটের সম্মুখীন হতে পারেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

সূত্র: আল জাজিরা


More News Of This Category
bdit.com.bd