• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ

হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার, অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দেশব্যাপী হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সরকার এবং বিএনপি উভয়ই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

রোববার রাজধানীর শান্তিনগরের ১৩ নম্বর ওয়ার্ডে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক করে প্রাপ্ত সুপারিশ সরকারকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ১৫০ জনে পৌঁছেছে। অতীতের টিকাদান কর্মসূচির ব্যাঘাত বর্তমান পরিস্থিতির একটি কারণ বলে তিনি উল্লেখ করেন।

রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার গণটিকাদান কর্মসূচি হাতে নিয়েছে এবং অভিভাবকদের নিজ নিজ সন্তানকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি সফল করতে হবে।

দেশব্যাপী হাম ও রুবেলা প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনসহ চারটি সিটি করপোরেশনে এই কার্যক্রম চালু হয়েছে এবং তা পর্যায়ক্রমে আগামী ১১ মে পর্যন্ত চলবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রায় সাড়ে চার লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এ জন্য ৪৫০টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd