• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

কোচেলা ২০২৬-এ মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার দীর্ঘদিন অসুস্থতার কারণে লাইভ পারফরম্যান্স থেকে দূরে থাকার পর আবারও মঞ্চে ফিরতে যাচ্ছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ সংগীত উৎসব কোচেলা ২০২৬-এ তিনি পারফর্ম করবেন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে নির্ধারিত কনসার্ট বাতিলের পর এবারই প্রথম বড় কোনো লাইভ ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন বিবার। সে সময় তিনি র‌্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হন, যার কারণে তার মুখের এক পাশ অবশ হয়ে যায়। পরে দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। গত বছর থেকে তিনি আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি শুরু করেন।

উৎসবের প্রথম ধাপ ১০ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শোতে জাস্টিন বিবার পারফর্ম করতে পারেন। এবারের আয়োজনে সাবরিনা কারপেন্টার, ক্যারোল জি, মোবি, দ্য স্ট্রোকস ও ফ্যাটবয় স্লিমসহ একাধিক আন্তর্জাতিক শিল্পী অংশ নিচ্ছেন।

শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা চালিয়ে যান বিবার। দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। পরবর্তীতে ‘সোয়্যাগ টু’ প্রকাশের মাধ্যমে তিনি আবারও সংগীত অঙ্গনে আলোচনায় আসেন এবং মঞ্চে ফেরার পথ তৈরি করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের কোচেলা উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে, যা উৎসবটিকে আবারও বিশ্বের অন্যতম বৃহৎ সংগীত মিলনমেলায় পরিণত করবে।


More News Of This Category
bdit.com.bd