• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

অনিয়মের অভিযোগে শেরপুর-৩ উপনির্বাচনে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

স্থগিতকৃত শেরপুর–৩ আসনের উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।

মাসুদুর রহমান অভিযোগ করেন, বেশ কয়েকটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে এবং কিছু কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আগে থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে প্রশাসনকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর–৩ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এ আসনে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনের শুরুতে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd