• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

মাদকের বিরুদ্ধে আপস নয়, প্রয়োজনে জীবন দেব: এমপি জসিম উদ্দীন

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন বলেছেন, মাদক ব্যবসার বিরুদ্ধে তিনি কোনো আপস করবেন না এবং প্রয়োজনে জীবন দিয়েও এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে আয়োজিত এক মাদকবিরোধী সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাদক ব্যবসা করতে হলে তার লাশের ওপর দিয়ে যেতে হবে। জীবিত থাকা অবস্থায় তিনি এর বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ অব্যাহত রাখবেন।

জসিম উদ্দীন আরও বলেন, জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এবং তিনি এটিকে একটি দায়িত্ব হিসেবে দেখেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলেও তার কোনো আক্ষেপ থাকবে না।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখালে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd