• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

সংবিধান সংস্কারের দাবিতে ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ করবে ১১-দলীয় জোট

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় জোট। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করে বলেন, সরকার প্রকৃত সংস্কার এড়িয়ে সংবিধানের সীমিত সংশোধনের পথে এগোচ্ছে। এতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, বৈঠকে নেতারা মনে করেছেন যে, দাবি আদায়ে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। সে অনুযায়ী শনিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে, যেখানে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হতে পারে।


More News Of This Category
bdit.com.bd