• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক নিয়োগ

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই পদসংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। যোগ্যতা ও শর্তাবলি শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে)। বেতন ও গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া ও ফি আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি: ২০০ টাকা। আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬। আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা সরাসরি এই লিংকে দেখা যাবে।


More News Of This Category
bdit.com.bd