• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

নগদে সিনিয়র ম্যানেজার নিয়োগ, আবেদন শেষ ২৭ জুলাই

নিউজ ডেস্ক / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডাক বিভাগের মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র ম্যানেজার/ম্যানেজার (প্রসেস ডিজাইন অ্যান্ড অপ্টিমাইজেশন) পদে একজন দক্ষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রসেস এক্সিলেন্স, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, বিজনেস ট্রান্সফরমেশন এবং ডেটা অ্যানালিটিক্স বিষয়ে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৬ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।

এটি একটি ফুলটাইম চাকরি এবং কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, স্বাস্থ্য ও চিকিৎসা বিমা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত।


More News Of This Category
bdit.com.bd