• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

না ফেরার দেশে পাড়ি জমালেন টালিউডের পরিচিত অভিনেতা Rahul Arunoday Banerjee। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ইন্ডাস্ট্রিতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা যায়, রোববার (২৯ মার্চ) ভারতের West Bengal-এর তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামলে হঠাৎ তলিয়ে যান। পরে সেটে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত তাকে Digha হাসপাতলে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সহ-অভিনেতা Bhaskar Banerjee জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিংয়ে ব্যস্ত ছিল। শুটিং শেষে অনেকে বিরতিতে থাকলেও রাহুল আরও কিছু দৃশ্য ধারণের জন্য সমুদ্রে যান। হঠাৎ এমন দুর্ঘটনায় সবাই হতবাক হয়ে পড়েন।

তিনি বলেন, “একজন সুস্থ-স্বাভাবিক মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন—এটা মেনে নেওয়া খুবই কঠিন।”

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত Chirodini Tumi Je Amar সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান রাহুল। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোক বিরাজ করছে।


More News Of This Category
bdit.com.bd