• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

চাঁদরাতে শিল্পকলায় ঈদ আনন্দ উৎসব, থাকছে তারকাখচিত সাংস্কৃতিক আয়োজন

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব–২০২৬’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে একাডেমির নন্দন মঞ্চে, চাঁদরাত সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এতে গান পরিবেশন করবেন দিলরুবা খান, বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য ও সমীর কাওয়ালসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এছাড়া সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।

আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ‘মেহেদী কর্নার’, যেখানে দর্শনার্থীরা চাঁদরাতের ঐতিহ্য অনুযায়ী মেহেদী পরার সুযোগ পাবেন। এতে উৎসবের আমেজ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ জানান, এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে দর্শকরা চাঁদরাতের বিশেষ পরিবেশ উপভোগ করতে পারবেন।

ঈদ উপলক্ষে রাজধানীতে নানা আয়োজন থাকলেও এই উৎসবটি সংস্কৃতিমনা মানুষের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category
bdit.com.bd