• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

জনগণের ভোটে নির্বাচিত, তাই জনগণকে বিনা পয়সায় সেবা দিতে বাধ্য: এমপি হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেন, জনগণ তাকে কোনো অর্থ ছাড়াই ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে, তাই জনগণকে বিনা পয়সায় সেবা দেওয়া তার দায়িত্ব।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার মানুষকে বিভিন্ন উন্নয়ন কাজ, সরকারি সেবা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যেই তিনি এসব তথ্য প্রকাশ করছেন বলে জানান।

লাইভে তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপর গত তিন সপ্তাহ ধরে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক অবস্থা এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন।

দেবিদ্বার উপজেলার প্রধান সমস্যা হিসেবে তিনি রাস্তাঘাটের দুরবস্থার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ বর্তমানে চলমান রয়েছে।

তিনি জানান, বর্ষা মৌসুমের আগেই বেশ কয়েকটি সড়ক উন্নয়ন কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রতি তিনি আহ্বান জানান।

ঈদ উপলক্ষে দেবিদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণের বিষয়টিও তিনি তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

এ সময় তিনি ঘোষণা দেন, দেবিদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এর মাধ্যমে জনগণ বরাদ্দ, প্রকল্প ও উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন এবং তিনি জনগণের কাছে তার জবাবদিহিতা অব্যাহত রাখবেন।


More News Of This Category
bdit.com.bd