• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

সাইবার বুলিং ও হত্যার হুমকির অভিযোগে জিডি করলেন অভিনেত্রী তিথি

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

অভিনেতা Zaheer Alvi-র স্ত্রী Afra Evenath Khan Ikra-র মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক সাইবার বুলিং, অপপ্রচার ও হুমকির মুখে পড়ার অভিযোগ তুলে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী Iffat Ara Tithi।

নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন। তিথির অভিযোগ, ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার, মানহানি এবং ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে।

তিনি জানান, তাকে ঘিরে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তার পরিবারকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও অপমানজনক বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, তাকে উদ্দেশ্য করে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন তিনি।

তিথি বলেন, এসব ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণ ইতোমধ্যে তাদের কাছে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়াল অব্যাহত থাকলে তিনি আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও সতর্ক করেছেন।

তিনি দেশের প্রচলিত আইনের প্রতি আস্থা রেখে বলেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তা আদালতের মাধ্যমে বিচার হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম বা কনটেন্ট নির্মাতাদের মাধ্যমে পরিচালিত কোনো ধরনের সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যারা এই ধরনের সাইবার অপরাধে জড়িত তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


More News Of This Category
bdit.com.bd