• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

পুলিশ সার্জেন্ট পদে চাকরি

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। শারীরিক যোগ্যতা পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)। বয়সসীমা ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন ও গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও ফি আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু: ৮ মার্চ ২০২৬। আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৬। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকা জমা দিতে হবে।


More News Of This Category
bdit.com.bd