রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট–এর লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি রয়েছেন।
এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ‘রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দেন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে প্রবেশ করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে এক সহযোদ্ধা গুরুতর আহত হয়েছেন এবং আরও অনেকে জখম হয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
তিনি আরও লেখেন, অতীতে ছাত্রদলের ওপর একাধিক হামলার অভিযোগ তুলে বলেন, এবার আর ছাড় দেওয়া হবে না।
ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।