• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য ‘কলঙ্কজনক’—নির্বাচনি জনসভায় কড়া সমালোচনা তারেক রহমানের

Reporter Name / ২২১ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

একটি রাজনৈতিক দলের কর্মজীবী নারীদের বিষয়ে করা মন্তব্যকে ‘কলঙ্কজনক’ আখ্যায়িত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের বক্তব্য দেশের মা-বোনদের সম্মানহানি করে এবং জাতির জন্য লজ্জাজনক।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ ভাষায় সাম্প্রতিক একটি মন্তব্যের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, “আজ আমি বাংলাদেশের সব মা-বোনদের বলব—যারা আপনাদের এভাবে অপমান করে, তাদের জবাব আপনারা কীভাবে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে।”

বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের নেতা প্রকাশ্য জনসভায় কর্মজীবী নারীদের সম্পর্কে এমন শব্দ ব্যবহার করেছেন, যা উচ্চারণ করতেও লজ্জা লাগে। তার ভাষায়, এ ধরনের মন্তব্য পুরো জাতির জন্য কলঙ্কস্বরূপ।

তারেক রহমান আরও বলেন, “যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীর সঙ্গে অসম্মানজনক আচরণ করে, তারা যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে নির্বাচন-পরবর্তী সময়ে তাদের আচরণ কেমন হবে—সেটা ভেবে দেখার বিষয়।”

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট দলটি কেবল নিজেদের স্বার্থ নিয়েই ভাবে এবং প্রয়োজন অনুযায়ী ধর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক সুবিধা আদায় করতে চায়। তারেক রহমানের মতে, এ ধরনের রাজনীতি দেশের গণতন্ত্র ও সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।


More News Of This Category
bdit.com.bd