• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

সাইবার হামলার শিকার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট, বিতর্কিত পোস্টকে মিথ্যা দাবি

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত একটি বিতর্কিত পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল এবং ওই পোস্টটি দলের বা আমিরের কোনো বক্তব্য নয়। ৩১ জানুয়ারি রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি দলের আমিরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সমন্বিত সাইবার হামলা চালানো হয়। এ হামলার মাধ্যমে জামায়াত আমিরের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দলীয় সূত্র জানায়, ৩১ জানুয়ারি বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে একটি বিতর্কিত পোস্ট প্রকাশিত হয়, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুবের পাঠানো পৃথক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা অত্যন্ত সমন্বিত কৌশলে অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থার কারণে জামায়াতের সাইবার টিম স্বল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বিবৃতিতে আরও বলা হয়, ওই স্বল্প সময়েই একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ পায়, যা জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। পোস্টটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে দলটি সাধারণ জনগণকে কেবলমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানায় এবং যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করার অনুরোধ করে। এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ কারণেই তিনি দলের প্রকৃত অবস্থান স্পষ্ট করার প্রয়োজন বোধ করেছেন। তিনি বলেন, জামায়াতের ইশতেহারে নারীদের বিষয়ে অবস্থান শুরু থেকেই স্পষ্ট। দলটি চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, উদ্যোক্তা খাত ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জামায়াত মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে জিরো-টলারেন্স, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশুযত্ন সুবিধা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের পক্ষে অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীদের নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনগত সুরক্ষা এবং সামাজিক সম্মান নিশ্চিত করাও জামায়াতের মূল লক্ষ্য। এসব নীতি নতুন নয় উল্লেখ করে তিনি বলেন, কয়েক মাস আগেই এসব বিষয় প্রকাশ্যে তুলে ধরা হয়েছিল এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটেও তা পুনর্ব্যক্ত করা হয়। মানুষকে গুজব নয়, বরং কাজ, নীতি ও ইশতেহারের ভিত্তিতে বিচার করার আহ্বান জানিয়ে তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতের ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে সব অঙ্গীকার বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। আমিরের ভাষায়, ‘যে বাংলাদেশ নারীদের সম্মান করে, সেই বাংলাদেশই এগিয়ে যায়।’


More News Of This Category
bdit.com.bd