• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর রাইডার্স, ম্যালান–হৃদয়ের জুটিতে ১১ রানের জয়

Reporter Name / ৩৫৫ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্স ১১ রানের জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। এই পরাজয়ের মাধ্যমে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ঢাকা ক্যাপিটালস-কে। টস জিতে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৮১ রান। ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড ম্যালান ও তাওহিদ হৃদয়। ম্যালান ৭৮ রান এবং হৃদয় ৬২ রান করেন। দুজন মিলে গড়েন ১২৬ রানের উদ্বোধনী জুটি, যা চলতি বিপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি। ঢাকার পক্ষে সাইফউদ্দিন ৩৩ রানে নেন ২টি উইকেট। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তারা থামে ১৭০ রানে। সাইফউদ্দিন অপরাজিত থাকেন ৫৮ রানে। উসমান খান করেন ৩১ রান এবং অধিনায়ক মিঠুন করেন ২৫ রান। ৯৯ রানে ৬ উইকেট হারানোর পর সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিম যোগ করেন ৪৮ রান, যা ঢাকার ইনিংসের সর্বোচ্চ জুটি। তবে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান। ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান মাত্র ৪ রান দিয়ে ইমাদ ওয়াসিমকে আউট করেন। এখানেই ম্যাচ পুরোপুরি রংপুরের নিয়ন্ত্রণে চলে যায়। শেষ ওভারে রাকিবুল হাসানের বলে সাইফউদ্দিন তিনটি ছক্কা হাঁকালেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। সেই সঙ্গে ঢাকার প্লে-অফের স্বপ্নেরও ইতি ঘটে। এই জয়ে ৯ ম্যাচে রংপুর রাইডার্সের পয়েন্ট দাঁড়ায় ১০। ঢাকার পয়েন্ট থাকে ৪। দুই দলের একটি করে ম্যাচ বাকি থাকলেও সমীকরণ আর বদলানোর সুযোগ নেই। এর আগে প্লে-অফ নিশ্চিত করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চতুর্থ দল হিসেবে তাদের সঙ্গে যোগ দিল রংপুর রাইডার্স। ম্যাচ সেরা নির্বাচিত হন ডেভিড ম্যালান।


More News Of This Category
bdit.com.bd