• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

বিয়ের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া, রহস্যময় জবাবে আগুনে ঘি ঢাললেন হানিয়া আমির

Reporter Name / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির। সৌন্দর্য ও অভিনয় দক্ষতায় যেমন ভক্তদের মন জয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে শিরোনামে থাকা এই অভিনেত্রীকে ঘিরে এবার ডালপালা মেলছে বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া আমির।

ইনস্টাগ্রামে রহস্যময় জবাব

বিয়ের এই জল্পনার সূত্রপাত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া অভিনেত্রীর একটি মন্তব্য থেকে। সম্প্রতি হানিয়ার একটি পোস্টে এক ভক্ত সরাসরি মন্তব্য করেন— “তোমার বিয়ের গুঞ্জন শুনছি।” এই মন্তব্যের জবাবে হানিয়া মজার ছলে লেখেন, “আমিও শুনছি।” অল্প কথার এই রহস্যময় উত্তরই নেটিজেনদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো ‘যা রটে, তা কিছু তো বটে’।

পাত্র কি সাবেক প্রেমিক আসিম আজহার?

হানিয়ার বিয়ের গুঞ্জনের সঙ্গে উঠে আসছে তার সাবেক প্রেমিক, জনপ্রিয় গায়ক আসিম আজহার-এর নাম। ২০১৮ সালের দিকে আসিম আজহারের সঙ্গে সম্পর্কে জড়ান হানিয়া আমির। ২০১৯ সালে বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সম্পর্কে ইতি টানার ঘোষণা দেন দুজনই। বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরোনো সম্পর্ক নাকি আবার নতুন করে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, সাবেক প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত হানিয়া বা আসিম—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

পেশাগত জীবনেও দারুণ সময়

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও দারুণ সময় পার করছেন হানিয়া আমির। চলতি বছর তার ক্যারিয়ারের জন্য বেশ সফল বলা যায়। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এখন প্রশ্ন একটাই—সত্যিই কি হানিয়া আমিরের জীবনে বিয়ের সানাই বাজতে চলেছে, নাকি সবটাই কেবল উড়ো গুঞ্জন? উত্তর পেতে ভক্তদের অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই।


More News Of This Category
bdit.com.bd