• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

Reporter Name / ৫৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশান বিএনপি কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে চারটি আসনে বিএনপি প্রার্থী দেবে না। তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী দেবেনা। যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হন, দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হলো:

  • নীলফামারী-১: মঞ্জুরুল ইসলাম আফেন্দী
  • নারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী
  • সিলেট-৫: আমির উবায়দুল্লাহ ফারুক
  • ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবিব
প্রাথমিকভাবে জমিয়ত পাঁচটি আসনের দাবি জানিয়েছিল, তবে বিএনপি তিনটি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যোগ করে মোট চারটি আসন জমিয়তের জন্য নির্ধারণ করা হয়।


More News Of This Category
bdit.com.bd