• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

ঈদুল ফিতরে আসছে ‘বনলতা সেন’ ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা

Reporter Name / ২৩৪ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কবি জীবনানন্দ দাশের কল্পনায় জন্ম নেওয়া নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

এর আগে সিনেমাটি গত বছর মুক্তির কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে নাবিলাকে সিনেমাটিতে ভিন্ন একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে প্রস্তাবে রাজি না হয়ে নির্মাতাকে জানিয়ে দেন, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান।

এরপর তিন ধাপের কঠিন ও চ্যালেঞ্জিং অডিশনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে শেষ পর্যন্ত নাম ভূমিকাটি নিজের করে নেন নাবিলা।

সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাসার। পাশাপাশি আরও অভিনয়ে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

নির্মাণে সময় বেশি লাগলেও মানের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা মানে বড় ধরনের দায়বদ্ধতা। গবেষণা, প্রস্তুতি এবং সঠিক অভিনয়শিল্পী বাছাই—সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটাই ছিল ভীষণ চ্যালেঞ্জিং।

আগামী ঈদে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর মতো সিনেমার ভিড়ে নাবিলার ‘বনলতা সেন’ দর্শকের কাছে কেমন সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।


More News Of This Category
bdit.com.bd