• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার প্রতিশ্রুতি ভেঙে এনসিপির প্রার্থী ঘোষণা

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারেনি দলটি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি আসনে শেষ মুহূর্তে প্রার্থী দিয়েছে এনসিপি।

গত ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত করে। এর পরদিন ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়ে দেন, খালেদা জিয়ার সম্মানে ওই আসনগুলোতে তাদের দল কোনো প্রার্থী দেবে না। পরবর্তীতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও একই ঘোষণা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পায়।

কিন্তু নির্বাচন তফশিল ঘোষণার আগমুহূর্তে এসে সেই প্রতিশ্রুতিতে স্থায়ী থাকল না এনসিপি। আজ (১০ ডিসেম্বর) ঘোষিত ১২৫টি আসনের তালিকায় দিনাজপুর-৩ আসনও অন্তর্ভুক্ত রয়েছে। এখানে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আ হ ম শামসুল মুকতাদির, যিনি দলটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

বিএনপির ঘোষিত তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭—এই তিনটি আসনে ধানের শীষ প্রতীকে লড়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

দিনাজপুর-৩ আসনে জামায়াতও প্রার্থী দিয়েছে—অ্যাডভোকেট মইনুল আলম।


More News Of This Category
bdit.com.bd