• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

২৫ লাখ টাকায় নির্বাচন সম্ভব”— ঢাকা–৯ আসনে স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার তাসনিম জারার

Reporter Name / ৩৪৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারেন। কিন্তু বাস্তবে এই আইন প্রায় কেউই মানেন না। শোনা যায়, অনেক প্রার্থী ২০, ৫০ এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে দেখান মাত্র ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এর ফলে সংসদে যাওয়ার শুরুতেই বেশিরভাগ প্রার্থী আইন ভঙ্গ ও মিথ্যা প্রদর্শনের মাধ্যমে পথচলা শুরু করেন।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, তিনি অসততা ও মিথ্যার রাজনীতি করতে চান না। এনসিপি থেকে ঢাকা–৯ আসনে মনোনয়ন চাইছেন তিনি, এবং প্রতিশ্রুতি দিয়েছেন আইনে অনুমোদিত অর্থ ছাড়া এক টাকা অতিরিক্ত ব্যয় করবেন না।

তার ভাষায়, অনেকেই বলেছেন এত কম বাজেটে নির্বাচন করা অসম্ভব। কিন্তু তিনি বিশ্বাস করেন— সততা, স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ থাকলে এটি সম্ভব। নির্বাচনের আগে থেকেই নিয়মিত জানাবেন কত টাকা পাওয়া হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে; সবকিছু হবে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে।

তিনি আরও বলেন, প্রচারে যারা টাকা খরচ করেন, সেখানে তার টিম সময়, শ্রম ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণের ভিত্তিতে কাজ করবে। এজন্য স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা), দেশের অন্য এলাকা কিংবা বিদেশে থাকা যেকোনো ব্যক্তি— সবাই এই প্রচারণায় অংশ নিতে পারবেন।

সহায়তার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন:
• গ্রাফিক ডিজাইন
• ভিডিও শুটিং বা এডিটিং
• উঠান বৈঠকের আয়োজন
• ফান্ড সংগ্রহে সহযোগিতা
• বাসায় বাসায় গিয়ে প্রচারণা চালানো
এ ছাড়া ব্যক্তিগতভাবে যেভাবে সাহায্য করতে চান তাও জানাতে পারবেন। এজন্য মাত্র দুই মিনিটের একটি ফর্ম রাখা হয়েছে।

তাসনিম জারা বলেন, তিনি চান এই নির্বাচন হোক জনগণের নির্বাচন। জনগণের টিম, প্রশিক্ষণ ও অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণ করতে চান— সততার ভিত্তিতে রাজনীতি করা সম্ভব এবং রাজনীতি জনগণের কাছে ফিরলে সম্ভাবনা সীমাহীন।


More News Of This Category
bdit.com.bd