• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

গোপনেই শেষ হলো বাঁধন, সুনেরাহ ও শিমুদের শুটিং

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ফ্রান্সে আগামী ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের ওয়ার্ক–ইন–প্রগ্রেস বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত নতুন ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত এ ছবিটির শুটিং শেষ হয়েছে আগেই। বর্তমানে ফ্রান্সে চলছে সম্পাদনার কাজ, আর বাকি গুরুত্বপূর্ণ ভিএফএক্স ও পোস্ট–প্রোডাকশন সম্পন্ন হবে পর্তুগালের লিসবনে। নির্মাতা জানিয়েছেন—বড় বাজেটের এই ছবি সম্পূর্ণ শেষ করতে এখনও সময় লাগবে, তবে প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন তারকা—আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। গোপনে শুটিং করা এ ছবিতে আরও আছেন সাবেরী আলম, দামির খান, মোহাম্মদ বারী প্রমুখ। প্রধান চরিত্রে দেখা যাবে জাইনীন করিমকে, যার এটি প্রথম সিনেমা; আগে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ছবিটি এর আগে জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইউইমেজেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা পেয়েছে। মার্কিন চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি তাদের প্রতিবেদনে জানিয়েছে—রুবাইয়াত হোসেন এই গল্পটি নিয়ে ২১ বছর ধরে কাজ করেছেন। ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য বানানোর চেষ্টা করলেও পরে এটি দীর্ঘ দুই দশক ধরে নতুন করে লেখা হয়েছে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর কাহিনি تدিকে বিয়ে, মেকআপ কালচার এবং একটি বিউটি পারলারকে ঘিরে। সমাজ সচেতন বার্তার পাশাপাশি এতে রয়েছে হরর উপাদানও—যা রুবাইয়াতের জন্য প্রথম অভিজ্ঞতা। পরিচালক জানান, নারীদের গল্প বলার দায় থেকেই কাজটি করা। “চারদিকে যা দেখি, তা থেকেই গল্প তৈরি হয়। তাই আমার সিনেমাগুলো নারীদের কেন্দ্র করেই এগোয়,” বলেন তিনি। ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বলেন, লেজ আকসে বিশ্বের বড় বড় সেলস এজেন্ট ও প্রযোজকদের সমাবেশ হয়। সেখান থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেলে আন্তর্জাতিক বাজারে ছবিটি ছড়িয়ে দিতে সুবিধা হবে। সে ক্ষেত্রে বাংলা ভাষার চলচ্চিত্র আরও দূর পর্যন্ত পৌঁছাতে পারবে বলে আশা করেন নির্মাতা।


More News Of This Category
bdit.com.bd