বগুড়ায় নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন–২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে ছাত্রসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে।’
তিনি বলেন, দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ সন্ত্রাস-দুর্নীতিমুক্ত ক্যাম্পাস দেখতে চায়। সে কারণেই ঢাবিসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্ররা ছাত্রশিবিরকে বেছে নিচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে নবীনদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জীবনের সঠিক গাইডলাইন ধরে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।’
অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি সাকিব হাসান তামিম সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—