• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প, কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল

মোঃ সাইফুল ইসলাম / ৬৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল নিচে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত বিষয়টি নিশ্চিত করে জানান যে রাজধানীসহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে এবং এর উৎস নরসিংদীর ঘোড়াশাল। এর আগে ২১ নভেম্বর থেকে শনিবার পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের অঞ্চলে চারবার ভূমিকম্প হয়। গত শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওই দিনের ভূমিকম্পে প্রাণহানি ঘটে ১০ জনের এবং আহত হন ছয় শতাধিক মানুষ। নতুন ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd