• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

উদয়পুরে মেগাবাজেট বিয়েতে রণবীর সিং-এর সঙ্গে নাচলেন ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা—ভিডিও ভাইরাল

Reporter Name / ২৮৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভারতের রাজস্থানের উদয়পুরে এক জমকালো বিয়ের অনুষ্ঠানে বলিউড সুপারস্টার রণবীর সিং ও বেটিনা একসঙ্গে নাচ পরিবেশন করছেন। উদয়পুরের এই বিলাসবহুল আয়োজনটি ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার বিয়েকে কেন্দ্র করে। অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ট্রাম্প জুনিয়র ও তার বাগদত্তা বেটিনা আন্ডারসন। দীর্ঘদিনের সম্পর্কে থাকা এই জুটি খুব শিগগির বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলেও জানা গেছে। রণবীর সিং-এর সঙ্গে বেটিনার এ পরিবেশনে মুগ্ধ হন ট্রাম্প জুনিয়র। তিনি হাততালি দিয়ে নৃত্যজুটিকে উৎসাহ দেন। নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি বেটিনার হাত ধরে তার সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’–এর জনপ্রিয় গান *‘হোয়াট ঝুমকা’*তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত স্টেপ দেখে বেটিনাও দ্রুত তাল মেলান এবং দর্শকদের মাতিয়ে তোলেন। রণবীর সিং সিনেমার পর্দা ছাড়াও ব্যক্তিগত বা পাবলিক ইভেন্টে তার উচ্চ উদ্দীপনা, প্রাণবন্ত নাচ ও আকর্ষণীয় উপস্থিতির জন্য বরাবরই জনপ্রিয়। বলিউড তারকা অক্ষয় কুমারসহ অনেকে রসিকতা করে তার এই এনার্জির প্রশংসা করেন।


More News Of This Category
bdit.com.bd