রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু এলাকায় শনিবার রাত ৯টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিকেল ৫টা ২০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক পূর্বাভাসদাতা মোবাইল অ্যাপ ‘আবহাওয়াবিদ’।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বান্দরবান, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের রাঙামাটি ও খাগড়াছড়ির দু-একটি স্থানে হালকা বজ্রপাত হতে পারে। একই সময়ে সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বেশ কিছু এলাকায়ও হালকা বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
দেশের অন্যান্য জেলার দু-একটি এলাকাতেও রাত ৯টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।