• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন চলবে ৩১ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি খাতের এই বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি অফিসার পদে নির্ধারিত সংখ্যক জনবল নেওয়া হবে। আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা, বিশেষ করে এমএস অফিস প্যাকেজে পারদর্শিতা এবং বিশ্লেষণধর্মী কাজ করার সক্ষমতা থাকতে হবে। এই পদের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। চাকরিটি হবে পূর্ণকালীন এবং অফিসভিত্তিক। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৬।


More News Of This Category
bdit.com.bd