• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ঢাকা-২ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক

Reporter Name / ৬৩৮ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক–কে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে সমমনা ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এর আগে এই আসনে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন করা হয়। রোববার বিকেলে টেলিফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক জানান, তিনি নিজে মনোনয়ন চাননি। তিনি বলেন, ‘আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। আমি এটিকে আল্লাহর রহমত মনে করি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’ নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি কেরানীগঞ্জ অঞ্চলের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, এলাকায় বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন, যাদের জন্য তার বিশেষ পরিকল্পনা রয়েছে। এছাড়া দারিদ্র্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। উল্লেখ্য, একই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।


More News Of This Category
bdit.com.bd