• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

নিউজ ডেস্ক / ০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার আমলে বিরোধী দল ও মতের মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা একটি অন্ধকার সময় পার করে এসেছি। যারা বিরোধী শক্তিতে ছিলেন, যারা বিরোধী দল করতেন—তাদের বেঁচে থাকার অধিকার ছিল না। সুস্থভাবে জীবনযাপন করার অধিকার ছিল না। বাইরে বের হয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে ঘুমাতে পারবেন কিনা—সেই নিশ্চয়তাও ছিল না।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন রুহুল কবির রিজভী।

এ সময় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীসহ শিশু ও শিক্ষার্থীদের হত্যা করতেও দ্বিধা করেননি। বছরের পর বছর দেশে গুম-খুন চলেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ ও র‌্যাবের হাতে মানুষের রক্ত ঝরেছে। সেই নির্মমতার শিকার হয়েছেন শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ।

রিজভী বলেন, হারুনুর রশীদকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। তার পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।

পরে রুহুল কবির রিজভী শহীদ হারুনুর রশীদের কবর জিয়ারত করেন এবং তার বাড়ি পরিদর্শন করেন।

এ সময় হারুনুর রশীদের স্ত্রী জোহরা আক্তার, মেয়ে মাজেদা আক্তার, আকলিমা আক্তার ও ছেলে তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে হারুনুর রশীদকে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের দ্রুত বিচার দাবি করেন তারা।

হারুনুর রশীদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০২৬ সালের ১২ এপ্রিল।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ।


More News Of This Category
bdit.com.bd